NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

রোনালদো-জামালদের সাবেক কোচ আফ্রিকার সেরার দৌড়ে


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৯:৪৫ এএম

>
রোনালদো-জামালদের সাবেক কোচ আফ্রিকার সেরার দৌড়ে

আফ্রিকা মহাদেশে সেরা কোচদের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের সাবেক বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। পাঁচ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক কোচ কার্লোস কুইরোজও। আফ্রিকা মহাদেশের সেরা কোচ, খেলোয়াড়দের ২১ জুলাই মরক্কোতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করতে হবে।

বাংলাদেশে খুব স্বল্প সময়ে কোচ হিসেবে ছিলেন বেলজিয়ান টম। মালদ্বীপে একটি প্রীতি ম্যাচ ও ভুটানে এশিয়া কাপ বাছাইয়ের প্লে অফ উভয় ম্যাচে বাংলাদেশ তাঁর কোচিংয়ে হেরেছিল। ভুটানের সেই ম্যাচে হারের পর অনেক দিন খেলার বাইরে ছিল বাংলাদেশ দল। ভুটানের বিপক্ষে সেই গুরুত্বপুর্ণ ম্যাচে জামাল ভুইয়াকে দলে নেননি টম৷ এজন্য সেই সময় বেশ সমালোচনা হয়েছিল। 

বাংলাদেশে ব্যর্থ হলেও আফ্রিকা মহাদেশে দারুণ সফল হয়েছেন। মাল্টায় সফল কোচিং করানোর পর গাম্বিয়া জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। তার কোচিংয়ে আফ্রিকা নেশন্স কাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল করেছে গাম্বিয়া। পর্তুগালের সাবেক কোচ কার্লোস কুইরোজ মিশরকে রানার্সআপ করিয়েছেন মিশরকে৷ পাঁচ সংক্ষিপ্ত কোচের তালিকায় রয়েছেন সেনেগালের কোচ আলিও সিসে৷ তিন জাতীয় দলের কোচের সঙ্গে ২ জন ক্লাব কোচও আছেন সেরা হওয়ার দৌড়ে। 

আফ্রিকার সেরা ফুটবলারের দৌড়ে রয়েছেন সাদিও মানে, মো সালাহ, রিয়াদ মহারেজের সঙ্গে আরো সাত ফুটবলার রয়েছেন। সেরা কোচ, বর্ষসেরা ফুটবলারের সঙ্গে উদীয়মান তারকা, সেরা জাতীয় দলও পুরস্কৃত হবে৷ আফ্রিকা কনফেডারেশনের ট্যাকনিক্যাল কমিটি, বিশিষ্ট সাংবাদিক, অধিনায়কদের ভোটে সেরারা নির্বাচিত হবেন।