NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মালয়েশিয়ায় নতুন রাজার নাম ঘোষণা


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০২:৫৮ পিএম

মালয়েশিয়ায় নতুন রাজার নাম ঘোষণা

মালয়েশিয়ার নতুন রাজার  নাম ঘোষণা করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত এক সম্মেলনে দেশের সুলতানরা তাকে পরবর্তী রাজা ঘোষণা করেন। পরবর্তী রাজা হচ্ছেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের সুলতান ইব্রাহিম সুলতান ইসকান্দর।

শুক্রবার জাতীয় প্রাসাদে অনুষ্ঠিত রয়্যাল কাউন্সিলের ২৬৩তম বিশেষ সভায় তাঁকে নির্বাচিত করা হয়েছে।

 
বর্তমান বিদায়ী রাজা আল সুলতান আবদুল্লাহ ২০১৮ সালে সিংহাসনে বসেছিলেন। সুলতান ইব্রাহিম আগামী বছরের ৩১ জানুয়ারি বর্তমান রাজা আবদুল্লাহর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

 

মালয়েশিয়াতে ‘রাজা’ মূলত আনুষ্ঠানিক ভূমিকা পালন করে থাকেন। দেশের ফেডারেল সংবিধানে রাজাকে কয়েকটি বিবেচনামূলক ক্ষমতা দেয়া হয়ে থাকে, যেখানে রাজা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে পারেন।

 
এছাড়া দোষী ব্যক্তিদের ক্ষমা করার ক্ষমতাও রাজার রয়েছে। কিন্তু দেশটিতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার কারণে রাজার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে বর্তমান রাজা দেশের রাজনীতিতে অস্বাভাবিকভাবে সক্রিয় ভূমিকা পালন করেন।

 

ইব্রাহিম সুলতান ইসকান্দর মালেশিয়ার রাজনীতি সম্পর্কে স্পষ্টবাদী।

 
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও তার ভাল সম্পর্ক রয়েছে। রিয়েল এস্টেট এবং খনিসহ বিভিন্ন ক্ষেত্রে সুলতান ইব্রাহিমের ব্যবসায়ীক স্বার্থ আছে। সুলতান ইবরাহিমের বাবা মালয়েশিয়ার অষ্টম রাজা ছিলেন। ১৯৮৪ থেকে ১৯৮৯ মেয়াদে তিনি ক্ষমতায় ছিলেন।