NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মিসরে একাধিক গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ৩২, আহত ৬০


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:২০ এএম

মিসরে একাধিক গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ৩২, আহত ৬০

মিসরে একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে রাজধানী কায়রো থেকে ১৩১ কিলোমিটার উত্তরে কায়রো-আলেকজান্দ্রিয়া সড়কে মিসরের বেহেরা গভর্নরেটে সংঘর্ষটি ঘটে।

রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম জানিয়েছে, দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস এবং কয়েকটি গাড়িতে আগুন লেগেছে। নিহতদের অনেকেই পুড়ে মারা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

 

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অন্তত ২০টি অ্যাম্বুল্যান্স দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী ডা. খালেদ আবদেল গাফফার বলেছেন, আহতদের ওয়াদি আল-নাত্রুনের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, অন্যদের আল-নুবারিয়ায় নেওয়া হয়েছে।

মিসরে সড়ক দুর্ঘটনা সাধারণ ব্যাপার। দেশটিতে রাস্তা প্রায়ই খারাপ অবস্থায় থাকে এবং মহাসড়কের চিহ্নগুলো প্রায়ই অনুসরণ করা হয় না।