NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

নির্বাচনের পরিবেশ এখনো অনুকূল নয়: সিইসি


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ১২:২৩ পিএম

নির্বাচনের পরিবেশ এখনো অনুকূল নয়: সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আয়োজক হিসেবে সুন্দরভাবে নির্বাচন আয়োজন করতে চাই। সেই জন্য রাজনৈতিকভাবে অনুকূল পরিবেশের আবেদন প্রথম থেকে বহাল রেখেছি। প্রত্যাশা প্রথম থেকেই ছিল। তবে এখন অবদি প্রত্যাশিত অনুকূল পরিবেশ হয়ে ওঠেনি।

আমরা চাই রাজনৈতিক পরিবেশ অনুকূল গড়ে উঠুক।’ 

 

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় সিইসি এসব কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে খুব মসৃণ ও কুসুমাস্তীর্ণ কোনো জমিনের ওপর দিয়ে চলছি না। প্রতিনিয়ত কিছু অনাস্থা, সমালোচনা হচ্ছে, সংকটের কথা চলছে।

আমাদের আরাধ্য কর্মটা সহজ হোক। সেটা আমরা প্রত্যাশা করছি।’ 

 

সিইসি আরো বলেন, 'দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার সংলাপ করেছি। সেখানে যেসব দল আসতে চাননি, তাদের প্রতি আমাদের বিনীত আবেদন ছিল সংলাপে আসুন।

সেজন্য আমরা আধা সরকারি পত্র দিয়েও অনানুষ্ঠানিকভাবে তাদের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছিলাম। সাড়া পাইনি।' 

 

সিইসি বলেন, 'আমরা দেখাতে চেয়েছিলাম, আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমরা স্পষ্ট করে জানিয়েছি, প্রতিটি রাজনৈতিক দল ও জোটের নিজস্ব রাজনৈতিক কৌশল থাকতে পারে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন কমিশন অনাধিকার চর্চা করবে না।'

 

কর্মশালায় সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকেরা অংশ নিয়েছেন।