NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কারিনায় মুগ্ধ অনুরাগ


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৬:২৩ পিএম

কারিনায় মুগ্ধ অনুরাগ

বেশ লম্বা সময় বিরতি নিয়ে পর্দায় ফিরেছেন কারিনা কাপুর। ফিরেই নিজের পুরনো অভিনয়শৈলী দিয়ে মুগ্ধ করছেন অনুরাগীদের। সম্প্রতি প্রিমিয়ার হয়েছে কারিনার চলচ্চিত্র ‘দ্য বাকিংহাম মার্ডারস’। হানসাল মেহতা চলচ্চিত্রটিতে শক্তিশালী পারফ্যরম্যান্সে নজর কেড়েছেন কারিনা।

 
দর্শক-অনুরাগীদের পাশাপাশি অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যপ।

 

পরিচালক অনুরাগ কাশ্যপ সম্প্রতি কারিনা কাপুরের অভিনয়ের প্রশংসা করেছেন। ইনস্টাগ্রামে পরিচালক জানান, এটি ছিল কারিনা কাপুরের সর্বকালের সেরা অভিনয়।

1

কারিনার অভিনয়ে মুগ্ধ হয়ে অনুরাগ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ক্ষতি, শোক এবং খুনের গল্পে হানসাল মেহতার এই চলচ্চিত্রে কারিনা কাপুরের সর্বকালের সেরা অভিনয়।

 

 

‘দ্য বাকিংহাম মার্ডারস’ দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন কারিনা কাপুর। সিনেমাটির প্রযোজনায় আরো রয়েছেন একতা কাপুর। এটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এতে কারিনার পাশাপাশি আরো অভিনয় করেছেন সঞ্জীব মেহেরা, রুকু নায়ার, কেইথ এলেন, ক্রিস উইলসন, অ্যাশ ট্যান্ডনসহ একাধিক ভারতীয় ও ব্রিটিশ অভিনেতা।

 
 প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রটি ‘মামি’ চলচ্চিত্র উৎসবের পাশাপাশি লন্ডন চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে।

 

কারিনাকে সর্বশেষ দেখা গেছে সুজয় ঘোষের ক্রাইম থ্রিলার ‘জানে জান’-এ। নেটফ্লিক্সের চলচ্চিত্রটিতে দুর্দান্ত অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।