NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রেকর্ডের কথা মাথায় ছিল না ম্যাক্সওয়েলের


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৬:০৬ পিএম

রেকর্ডের কথা মাথায় ছিল না ম্যাক্সওয়েলের

বিশ্বকাপের আগে এ বছর মাত্র দুটি ওয়ানডে খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। দুটিই ভারতের বিপক্ষে। চোট কাটিয়ে ফেরেন ভারত সিরিজ দিয়েই। চোটের ধকল কাটিয়ে ওই দুই ম্যাচে ব্যাটে রানের দেখা পাননি।

 
বিশ্বকাপেও প্রথম চার ম্যাচে দল তাঁর কাছ থেকে রান পায়নি।

 

কিন্তু পরিস্থিতির দাবি ছিল ম্যাক্সওয়েলের ব্যাটে রান। সেটা তিনি মেটাতে পারেননি। অবশেষে ম্যাক্সওয়েলের ব্যাট আজ হেসেছে।

 
আর তাঁর ব্যাট কথা বললে কী হতে পারে, সেটা নেদারল্যান্ডস বোলাররা হাড়ে হাড়ে টের পেয়েছেন। ১০৬ রানের ইনিংসের পথে ৪০ বলে সেঞ্চুরি করেছেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি এটি।

 

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি ছাপিয়ে ম্যাচসেরার পুরস্কারও গেছে ম্যাক্সওয়েলের কাছে।

 
এমন একটা ইনিংসের পর স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত এই অলরাউন্ডার। তবে মাথায় দ্রুততম সেঞ্চুরির ব্যাপার ছিল না তাঁর, ‘এ রকম কিছু মাথায় ছিল না। পরিস্থিতি মেনে খেলার চেষ্টা করেছি। শেষ দিকে আমি শুধু দলের জন্য ভালো একটা সংগ্রহের চেষ্টা করেছি। ছন্দ ফিরে পেয়ে খুবই ভালো লাগছে।
 
ব্যাটিংয়ের সময় কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছি। নিজেকে একটু সময় দিয়েছি এবং নিজেকে একটু আত্মবিশ্বাস দিয়েছি।’

 

এই ইনিংস সামনে আরো আত্মবিশ্বাস দেবে বলে বিশ্বাস ম্যাক্সওয়েলের, ‘এই ইনিংস অনেক আত্মবিশ্বাস দেবে। ধারাবাহিকভাবে রান করতে না পারলে মনে সন্দেহের তৈরি হয়।’ টানা দুই হারের পর টানা তিন ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। দল হিসেবে অজিরা মোমেন্টাম পেয়েছে বলে মনে করেন ম্যাক্সওয়েল, ‘এটা একটা (নেদারল্যান্ডসের বিপক্ষে জয়) পারফেক্ট ম্যাচ। প্রায় ৪০০ রান এবং প্রতিপক্ষকে ১০০ রানের নিচে অল আউট করা। টানা তিন জয়ে দল হিসেবে আমাদের মোমেন্টাম ফিরে এসেছে।’