NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হামে শিশুমৃত্যুর জন্য ইউনূস-নূরজাহানকে দায়ী করে মানববন্ধন সম্পর্কের তিক্ততা কমাতে ভ্যাটিকান-রোম সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ নির্বাচন, যুক্তরাষ্ট্রে তৃণমূল-বিজেপির পক্ষে-বিপক্ষে চলছে কোটি কোটি টাকার ‘বাজি’ যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান পেলেন বাংলাদেশি নির্মাতা পিএসএলে চ্যাম্পিয়ন নাহিদ রানার পেশোয়ার জালমি ৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা!
Logo
logo

গ্লোবাল গেটওয়ে ফোরামে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৮ পিএম

গ্লোবাল গেটওয়ে ফোরামে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বিকেলে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। আজকের সময়সূচী অনুযায়ী প্রধানমন্ত্রী জিজিএফ কনফারেন্স ভেন্যু প্ল্যানারি হলে সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন এবং ব্রাসেলস (স্থানীয় সময়) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে তার পাঁচ মিনিটের ভাষণ প্রদান করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপিয়ান কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের আমন্ত্রণে আজ থেকে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্রাসেলসে পৌঁছেছেন।

আজ বুধবার প্রধানমন্ত্রী ইসি প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

 
এই দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি প্রত্যক্ষ করবেন।

 

ইসি এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তিও স্বাক্ষরিত হবে। এছাড়াও বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য বাংলাদেশ সরকার এবং ইসির মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরো অনুদান চুক্তি স্বাক্ষরিত হবে।

বাংলাদেশ সরকার এবং ইসি বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি ভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষর করবে।

 
এরপর প্রধানমন্ত্রী ইসির ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার জেনেজ লেনারসিকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরে তিনি টিভি চ্যানেল ইউরোনিউজে একটি সাক্ষাৎকার দেবেন। এরপর ইউরোপীয় পার্লামেন্টের ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

 

প্রধানমন্ত্রী ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডা. ওয়ার্নার হোয়ার এবং ইসির ইন্টারন্যাশনাল পার্টনারশিপ কমিশনার জুটা উরপিলাইনেনের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

 

 

আজ সন্ধ্যায় তিনি গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে উরসুলা ভন ডের লেইনের দেওয়া নৈশভোজে যোগ দেবেন। ২৬ অক্টোবর তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। একই দিন বিকেলে তিনি বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন। এবং পলিটিকো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেবে।

 
আগামী ২৭ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।