NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

চলতি সংসদের সর্বশেষ অধিবেশন শুরু


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৭ এএম

চলতি সংসদের সর্বশেষ অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের শেষ বা ২৫তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। আজ রবিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়।

এর আগে, সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়।

 
এ অধিবেশন আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অবশ্য স্পিকার চাইলে এ মেয়াদ বাড়াতে-কমাতে পারবেন।

 

গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ২৪তম অধিবেশন শেষ হয়।

 

 

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তাই সাধারণত দুই মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।