NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দুই বছর নিষিদ্ধ মেসির সতীর্থ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ এএম

দুই বছর নিষিদ্ধ মেসির সতীর্থ

নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে দুই বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী খেলোয়াড় আলেহান্দ্রো ‘পাপু’ গোমেস। বিশ্বকাপের আগে আগেই সেভিয়ায় থাকতে টেস্টে পজিটিভ হয়েছিলেন গোমেস। সেটিরই শাস্তির চিঠি এখন তাঁর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘রেলেভু’।

পাপু গোমেস বিশ্বকাপ শেষে যোগ দিয়েছেন ইতালির ক্লাব মোনজায়।

 
সেই ক্লাবটির হয়ে আর খেলা হচ্ছে না তাঁর। ৩৫ বছর বয়সী এই আক্রমনাত্মক মিডফিল্ডারের ক্যারিয়ারেই ইতি হতে পারে এই নিষেদ্ধাজ্ঞায় এমনটাই ধারণা করা হচ্ছে। বিশ্বকাপে সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে দুটি ম্যাচে খেলা পাপু গোমেসের শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়ার পর তিনি জানিয়েছিলেন, অসুস্থতা বোধ করায় নিজের বাচ্চার একটি ঔষধ (সিরাপ) তিনি খেয়েছিলেন সারারাত নির্ঘুম কাটানোর পর। কিন্তু ক্লাবের চিকিত্সককে তখন তিনি সেটি জানাননি।
 

 

টেস্টে পজিটিভ আসায় এবং নিষেধাজ্ঞার হুমকিতে থাকায় এই ফুটবলারের সঙ্গে গত মাসেই চুক্তি বাতিল করে সেভিয়া। ফ্রি এজেন্ট হিসেবে এরপরই মোনজায় যোগ দিয়েছিলেন তিনি।