NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo
প্রজ্ঞাপন জারি

ফি‌লি‌স্তি‌নে নিহতদের স্মর‌ণে বাংলাদেশে এক‌দি‌নের শোক ঘোষণা


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ এএম

ফি‌লি‌স্তি‌নে নিহতদের স্মর‌ণে বাংলাদেশে এক‌দি‌নের শোক ঘোষণা

ঢাকা: ফি‌লি‌স্তি‌নের গাজায় হাসপাতা‌লে ইসরা‌য়ে‌লের হামলায় নিহতদের স্মর‌ণে এক‌দি‌নের জাতীয় শোক ঘোষণা ক‌রে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। শ‌নিবার শোক‌ দিব‌সে অর্ধন‌র্মিত থাক‌বে বাংলাদেশের জাতীয় পতাকা।

আজ বৃহস্প‌তিবার রাজধানীর তেজগাঁও‌য়ে সড়ক ভব‌নে এক অনুষ্ঠা‌নে এ ঘোষণা দেন সরকারপ্রধান। 

এছাড়া শুক্রবার জুমার নামা‌জের পর গাজায় হতাহত‌দের জন্য দোয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী। ম‌ন্দির, গির্জা ও অন্যান্য উপসানালয়ে গাজাবাসীর জন্য দেশবাসীর কাছে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।

 

শেখ হা‌সিনা ব‌লে‌ন, ইসরা‌য়েল হাসপাতা‌লে যেভা‌বে হামলা ক‌রে‌ছে, নারী শিশু অসুস্থ মানুষ‌কে হত্যা ক‌রে‌ছে, এর নিন্দা জানাই। এ হামলা বন্ধ কর‌তে হ‌বে। ফিলি‌স্তি‌নি‌দের জ‌মি ফেরত দিতে হ‌বে।
প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার বাদ জুমা ফিলিস্তিনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

একই সঙ্গে আগামী শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।