NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাদেশ ম্যাচের আগে জরিমানা গুনলেন রোহিত শর্মা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:২৯ পিএম

বাংলাদেশ ম্যাচের আগে জরিমানা গুনলেন রোহিত শর্মা

বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার দুপুরে মাঠে নামছে ভারত। তার আগে অর্থদণ্ড হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। অবশ্য এই জরিমানার সঙ্গে ম্যাচের সরাসরি কোনো সম্পর্ক নেই। জোরে গাড়ি চালানোর অভিযোগে এই অর্থদণ্ড দিতে হয়েছে রোহিতকে।

 

 

নিজেদের তৃতীয় ম্যাচের পর মুম্বাই থেকে নিজের গাড়ি চালিয়ে পুনেতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু মুম্বাই থেকে পুনে এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালিয়েছিলেন তিনি। 
পুনে ট্রাফিকের রোর্ড রেকর্ড বলছে, অন্তত তিনবার রোহিতের ল্যাম্বরগিনি ছুটেছিল অনুমোদিত ২০০ কিলোমিটারের চেয়ে বেশি গতিতে। ২১৫ কিলোমিটার ছুঁয়েছিল তাঁর গাড়ির গতি।

 
তাই পুনে ট্রাফিক কর্তৃপক্ষ তিনটি টিকিট ইস্যু করেছেন ভারত অধিনায়কের বিরুদ্ধে। 

 

পুনে ট্রাফিক কর্তৃপক্ষ একই সঙ্গে বিশ্বকাপ চলাকালে ব্যক্তিগত গাড়িতে হাইওয়েতে যাতায়াতের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলেও জানিয়েছে পুনে মিরর। 

স্থানীয় ট্রাফিক কর্তৃপক্ষ মনে করে যে বিশ্বকাপ চলাকালে টিম বাস বাদ দিয়ে বিলাসবহুল ব্যক্তিগত গাড়িতে যাতায়াত রোহিম শর্মার নিরাপত্তার জন্যও হুমকি।

উল্লেখ্য, মুম্বাই থেকে দামি ল্যাম্বরগিনি চালিয়ে প্রথমে সোজা পুনে স্টেডিয়ামে যান রোহিম শর্মা।

 
সেখানে কিট ব্যাগ রেখে তিনি পুনেতে টিম হোটেলে ওঠেন।