NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দুই গোল করে আর্জেন্টিনাকে জেতালেন মেসি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:২৯ পিএম

দুই গোল করে আর্জেন্টিনাকে জেতালেন মেসি

আর্জেন্টিনার একাদশে ফিরলেন মেসি, ফিরলেন সেই চেনা রুপে। প্রথমার্ধেই পেলেন দুইবার জালের দেখা। লিওনেল মেসির করা সেই দুই গোলেই ম্যাচ জিতল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

 

 

আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নেমেছিলেন মেসি। মাংসপেশির চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে চারটি ম্যাচ খেলা হয়নি এই তারকার। আর্জেন্টিনার হয়েও খেলতে পারেননি একটি ম্যাচ। অবশেষে চোট কাটিয়ে আলবেসিলেস্তেদের শুরুর একাদশে ফেরেন তিনি।

 
 

 

ম্যাচজুড়েই ছন্দে ছিলেন মেসি। পাসিং, ড্রিবলিংয়ে নজর কেড়েছেন। ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাম পায়ে শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা।

 
৪২ মিনিটে করেন দ্বিতীয় গোলটি। এনজো ফার্নান্দেসের পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান মেসি।

 

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির। ৩১ গোল নিয়ে আছেন সবার উপরে। ছাড়িয়ে গেছেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে।

 
 

 

মেসি ফেরায় আর্জেন্টিনার আক্রমণেও পেয়েছে পূর্ণতা। পেরুর বিপক্ষে দুই অর্ধেই দাপট দেখিয়েছে লিওনেল স্কালোনির দল। বলে দখল ছিল ৭০ শতাংশ। গোলের উদ্দেশে আর্জেন্টিনা শট নেয় ৯টি, যার ছয়টি ছিল অন টার্গেট। বিপরীতে পেরু কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি।

গত শুক্রবার প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। তার আগে ইকুয়েডরকে ১-০ এবং বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছিল ৩-০ ব্যবধানে। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সাত পয়েন্ট নিয়ে এরপরের দুই অবস্থানে উরুগুয়ে ও ব্রাজিল। আজ অন্য ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে।