NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

হাসপাতালে ভর্তি তামিল সুপারস্টার বিক্রম


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৪ এএম

>
হাসপাতালে ভর্তি তামিল সুপারস্টার বিক্রম

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা চিয়ান বিক্রম অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভারতের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

শুক্রবার (৮ জুলাই) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিক্রম। এরপর দ্রুত তাকে চেন্নাইয়ের কৌভেরি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজকের মধ্যেই তাকে রিলিজ করে দেওয়া হতে পারে।

প্রথম দিকে শোনা যায়, হার্ট অ্যাটাক করেছেন বিক্রম। এ খবরে মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তার অসংখ্য ভক্তের মনে। তবে পরক্ষণে এক সাংবাদিক টুইটারে জানান, জ্বরে আক্রান্ত অভিনেতা। যদিও বিক্রম বা তার পরিবারের পক্ষ থেকে এখনো বিষয়টি নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে শুক্রবার সন্ধ্যায় একটি ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বিক্রমের। সিনেমাটির নাম ‘পন্নিয়িন সেলভান’। মণি রত্মম পরিচালিত বিশাল বাজেটের এই সিনেমায় বিক্রম নিজেও অভিনয় করেছেন। অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে অংশ নেবেন কিনা, সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

উল্লেখ্য, চিয়ান বিক্রমের আসল নাম কেনেডি জন ভিক্টর। সিনেমা জগতে তিনি নিজেকে বিক্রম নামে পরিচিত করেছেন। তামিল সিনেমার সবচেয়ে বড় তারকাদের একজন বিক্রম। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি সাতবার ফিল্মফেয়ার, একবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন।