NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

‘মুজিব’ চলচ্চিত্রের কলাকুশলীদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজ


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:৫১ এএম

‘মুজিব’ চলচ্চিত্রের কলাকুশলীদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজ

‌‌‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের সম্মানে গণভবনে নৈশভোজের আয়োজন করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৩ অক্টোবর) নৈশভোজে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী আগামীতেও এ ধরনের চলচিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন, যাতে নতুন প্রজন্ম সঠিকভাবে ইতিহাস জানতে পারে।

একই সঙ্গে সারাদেশের জেলাগুলোতে যেসব সিনেমা হল বন্ধ রয়েছে সেগুলো সংস্কার করে পুনরায় চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 
পরে প্রধানমন্ত্রী চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

 

প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক ঘটনাবলী চিত্রিত করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি পরিচালনা করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁও ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো দেখেন। ছবিটি শুক্রবার সারাদেশের সিনেমা হলগুলোতে একযোগে মুক্তি পেয়েছে।