NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পর্দায় ফিরছেন আমির, সঙ্গী জেনেলিয়া


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম

পর্দায় ফিরছেন আমির, সঙ্গী জেনেলিয়া

অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন আমির খান। সম্প্রতি নিজের আসন্ন সিনেমার নাম ঘোষণা করেছেন আমির। ‘সিতারে জামিন পার’ নামে এই চলচ্চিত্রে আমির প্রধান ভূমিকায় অভিনয় করবেন কি না তা নিয়ে সংশয় থাকলেও সর্বশেষ প্রকাশিত কিছু প্রতিবেদন অনুসারে আমির খানই প্রধান ভূমিকায় অভিনয় করছেন।

 
আর আমিরের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে জেনেলিয়া ডি সুজাকে।

 

গত বছর ‘লাল সিং চাড্ডা’-এর ব্যর্থতার পর আমির খান অভিনয়জগৎ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন। তবে ভক্তদের অনুরোধে ফের পর্দায় ফিরতে যাচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি নিজের পরবর্তী প্রকল্পের নামও ঘোষণা করেছেন আমির।

 

 

1
জেনেলিয়া ডি সুজা

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেছেন, “আমি প্রকাশ্যে এটি সম্পর্কে কথা বলিনি এবং আমি এখনো বেশি কিছু বলতে পারব না। তবে শিরোনাম বলতে পারি। সিনেমার নাম ‘সিতারে জামিন পার’। আপনারা নিশ্চয়ই আমার ‘তারে জামিন পার’ সিনেমাটি মনে রেখেছেন এবং এটির নাম ‘সিতারে জামিন পার’, কারণ আমরা একই থিম নিয়ে এগিয়েছি।

 
‘তারে জামিন পার’ ছিল একটি আবেগঘন সিনেমা, যা আপনাদের কাঁদিয়েছে। তবে ‘সিতারে জামিন পার’ আপনাদের হাসাবে, বিনোদন দেবে।”

 

এদিকে ‘সিতারে জামিন পার’-এ আমিরের সঙ্গে প্রধান নারী ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন জেনেলিয়া। নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি কোনো নাম ঘোষণা না হলেও, সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে আমিরের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে জেনেলিয়াকে। অভিনেত্রীর ক্যারিয়ারের শুরুটাও আমিরের হাত ধরেই হয়েছিল।

 
আমিরের ব্যানারে নির্মিত ‘জানে তু ইয়া জানে না’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন জেনেলিয়া। আমির খানের ভাগ্নে ইমরান খানের সঙ্গে জুটি বেঁধেই বলিউডে অভিষেক হয় তার। এবার আমিরের সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন জেনেলিয়া।