NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রোমাঞ্চে মোড়ানো বনি-দর্শনার ‘আড়াই চাল’


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ১২:০৩ এএম

রোমাঞ্চে মোড়ানো বনি-দর্শনার ‘আড়াই চাল’

বড়পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী দর্শনা বণিক। ছবির নাম ‘আড়াই চাল’। পুরোপুরি ভিন্ন ধরনের এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সায়ন বসু চৌধুরি। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা হৃষি রাজ।

 
ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রোশনি ভট্টাচার্য এবং আনন্দ চৌধুরী।

 

৬ বছর আগে কয়েক জন বন্ধুর মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গল্প আবর্তিত হয়। বোধিসত্ত্ব ও তার স্ত্রী প্রিয়াঙ্কার বিবাহবার্ষিকীতে ঋতব্রত ও বাকি বন্ধুরা নিমন্ত্রিত। দেখা হয় ৬ বছর পর।

 
 সেখানে একটা ছোটো রিইউনিয়ন হয় তাদের মধ্যে এবং সেই রাতে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে ছবিটি তৈরি। গল্পে রয়েছে রোমাঞ্চ, প্রেম আরও কত কী!

 

পরিচালক সায়ন বসু চৌধুরীর কথায়, ‘‘এই প্রথম জুটিতে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী দর্শনা বণিককে। ছবিতে বনির চরিত্রের নাম বোধিসত্ত্ব ও দর্শনার চরিত্রের নাম প্রিয়াঙ্কা। ছবিতে তাঁদের দু’জনকে স্বামী-স্ত্রী হিসাবে দেখা যাবে।

 
ছবির প্রতিটি মোড়ে রয়েছে টুইস্ট। ছবিতে বেশ কয়েকটা সুন্দর গান আছে। আশা করছি এই জুটি দর্শকদের ভালবাসা পাবে।’’

 

ছবিটি মুক্তি পাবে ‘পান্ডে মোশন পিকচার্স’-এর ব্যানারে মুকেশ পান্ডের প্রযোজনায়। আগামী সপ্তাহে কলকাতা শহরে শ্যুটিং শুরু হবে এই ছবির।