NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইনজুরিতে অ্যাম্বার হার্ড, হাঁটছেন ক্রাচে ভর দিয়ে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৬ পিএম

ইনজুরিতে অ্যাম্বার হার্ড, হাঁটছেন ক্রাচে ভর দিয়ে

সম্প্রতি আঘাত পেয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। বার্ষিক নিউ ইয়র্ক সিটি ম্যারাথনের প্রশিক্ষণের সময় নিতম্বে আঘাত পান এই অভিনেত্রী। নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হতে চলেছে এই আয়োজন। তবে এখনো পুরোপুরি সেড়ে উঠেননি অভিনেত্রী।

 
ক্রাচে ভর দিয়েই হাঁটতে হচ্ছে তাকে। 

 

স্পেনের মাদ্রিদে একটি খেলার মাঠ পরিদর্শনের সময় ‘অ্যাকোয়াম্যান’ অভিনেত্রীকে তার ডান হাতে একটি কালো ক্রাচ ধরে হাঁটতে দেখা গেছে। সঙ্গে ছিল তার মেয়ে। মাঠে হার্ডকে একটি কালো টপ এবং সাদা রঙের প্যান্ট পরিহিত দেখা গেছে।

 
পেজ সিক্স অনুসারে, হার্ডের বোন হুইটনি হেনরিকেজ মাঠে হার্ড এবং তার বাচ্চার সাথে যোগ দিয়েছিলেন।

 

1
মেয়ের সঙ্গে অ্যাম্বার হার্ড

অনলাইনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, ক্রাচ হাঁতেই হাঁটাচলা করেছেন অভিনেত্রী। বাচ্চাকে কোলে নেওয়ার সময় এবং উঠাবসা করার সময় ক্রাচের উপরে নির্ভর করতে হচ্ছে তাকে। 

গত মাসে আঘাত পাওয়ার পর অ্যাম্বারকে দুটি ক্রাচে ভর করে হাঁটতে দেখা গেছে।

 
এখন এক ক্রাচেই নির্ভর করতে হচ্ছে অভিনেত্রীকে। অনুমান করা যাচ্ছে, আঘাত আগের চেয়ে অনেকটাই সেড়ে উঠেছে অভিনেত্রীর। তবে আঘাত পুরোপুরি না সাড়লেও অ্যাম্বারকে মাঠে নিজের মেয়ের সঙ্গে হাসিখুশি সময় কাটাতে দেখা গেছে।

 

খুব শিগগিরই পর্দায় দেখা যাবে অ্যাম্বার হার্ডকে। ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে অভিনেত্রীর সিনেমা ‘ইন দ্য ফায়ার’।

 
 প্রাক্তন স্বামী জনি ডেপের সাথে বহুল আলোচিত মানহানির মামলায় হারার পর ‘ইন দ্য ফায়ার’ দিয়ে হলিউডে ফিরছেন অ্যাম্বার হার্ড। এরপর ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’-এ দেখা যাবে অভিনেত্রীকে যা চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে।