NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ গুরুতর : যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩২ এএম

ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ গুরুতর : যুক্তরাষ্ট্র

খালিস্তানপন্থী নেতা হারদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের জড়িত থাকার বিষয়ে কানাডার অভিযোগ গুরুতর এবং এই ঘটনার সম্পূর্ণ তদন্ত হওয়া দরকার বলে হোয়াইট হাউস বলেছে। নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্সের প্রধান নিজ্জারকে গত ১৮ জুন ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে হত্যা করা হয়। ভারত ২০২০ সালে নিজ্জারকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে। 

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের সমন্বয়ক জন কিরবি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান কানাডার দাবিগুলো নিয়ে আলোচনা করেছিলেন।

 
কিরবি এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘আমরা অবশ্যই তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কথা বলার জন্য এই দুটি দেশের ওপর ছেড়ে দেব।’ 

 

কিরবি আরো বলেছেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, এই অভিযোগগুলো গুরুতর। এর সম্পূর্ণ তদন্ত করা দরকার। ভারতকে এই তদন্তে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানাই।

 

 

স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল একটি পৃথক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছেন, কানাডার তদন্ত এগিয়ে যাওয়া এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, ‘আমরা আগেও প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে বলেছি আবারও বলছি, ভারত সরকারকে কানাডার তদন্তে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছি।’

বেদান্ত প্যাটেল বলেন, ‘কোয়াড এবং অন্য অনেক ক্ষেত্রে ভারত আমাদের অংশীদার এবং আমরা তাদের ও এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু আমি যেমন বলেছি, আমরা এই অভিযোগগুলোকে অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছি এবং আমরা শুধু কানাডার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছি না বরং কানাডাকে সহযোগিতা করার জন্য ভারত সরকারকে প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি।