NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পিএসজিকে বিধ্বস্ত করে ‘স্বপ্নের ঘোরে’ নিউক্যাসলের ফুটবলাররা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৬ পিএম

পিএসজিকে বিধ্বস্ত করে ‘স্বপ্নের ঘোরে’ নিউক্যাসলের ফুটবলাররা

২০ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরে ঘরের মাঠে ঐতিহাসিক ম্যাচ উপহার দিল নিউক্যাসল ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে মিলানকে রুখে দেওয়ার পর গতকাল নিজেদের মাঠে পিএসজিকে উড়িয়ে দিয়েছে ৪-১ ব্যবধানে। ইউরোপ সেরার লড়াইয়ে নিউক্যাসলের এটাই সবচেয়ে বড় জয়। মর্যাদার আসরে পিএসজির মতো দলকে বিধ্বস্ত করার পর স্বভাবতই উচ্ছ্বসিত নিউক্যাসলের ফুটবলাররা।

 
এই যেমন ডিফেন্ডার ড্যান বার্ন বলছিলেন,‘আমার কাছে স্বপ্নের মতো লাগছে। অপেক্ষা করছি কেউ এসে আমার ঘুম ভাঙিয়ে দিক।’ দলের হয়ে তৃতীয় গোল করা সন লংস্টাফ এই জয়কে অবিশ্বাস্য বলছেন,‘আমরা খুবই খুশি। অবিশ্বাস্য জয় আমাদের জন্য।
 
এখন পরের ম্যাচ (বরুশিয়া ডর্টমুন্ড) জেতা আমাদের লক্ষ্য।’

 

জেমস পার্কে অবশ্য বলের দখল ছিল পিএসজিরই। কিন্তু স্বাগতিকদের আক্রমণের তোপে পেরে ওঠেনি কিলিয়ান এমবাপ্পেরা। ১৭ মিনিটে মিগেল আলমিরোনের গোলে এগিয়ে যায় নিউক্যাসল।

 
৩৯ মিনিটে ড্যান বার্ন, ৫০ মিনিটে সন লংস্টাফ এবং যোগ করা এক মিনিটে গোল করেন ফ্যাবিয়ান। ৫৬ মিনিটে পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন লুকাস হার্নান্দেস।

 

এমন জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিউক্যাসল কোচ এডি হাউ,‘আমরা সত্যি খুশি। ছেলেদের কাছ থেকে দারুণ কিছু পেয়েছি। এটা ভিন্ন একটি ম্যাচ ছিল।

 
’ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের শীর্ষে ইংলিশ ক্লাবটি। তিন পয়েন্ট নিয়ে দুইয়ে পিএসজি। এএফপি