NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মিরাজের মধ্যে কী একটা যেন আছে : হাবিবুল বাশার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫৫ পিএম

মিরাজের মধ্যে কী একটা যেন আছে : হাবিবুল বাশার

টপ থেকে মিডল অর্ডার―যেখানে নামছেন, রান করছেন মেহেদী হাসান মিরাজ। এশিয়া কাপে ইনিংস সূচনায় নেমে সেঞ্চুরি করেছিলেন এই অলরাউন্ডার। সেটি ছিল লাহোরের ব্যাটিং স্বর্গে, আফগানিস্তানের স্পিননির্ভর বোলিং আক্রমণের বিপক্ষে। কিন্তু গুয়াহাটিতে দ্বিতীয় গা গরমের ম্যাচে চার নম্বরে নেমে ফিফটি করেছেন মিরাজ।

 
প্রতিপক্ষ ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন বলেই শুধু নয়, ইংলিশ গতিময় বোলিংয়ের সামনে বাংলাদেশি ব্যাটারদের দক্ষতায় নজর ছিল সবার। সেই পরীক্ষায় মিরাজ বিপুল নম্বর পেয়েছেন জাতীয় নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশারের কাছে, ‘ও (মিরাজ) পারে। ওর মধ্যে কিছু একটা আছে।
 

 

যা আছে, তার কোনো ক্রিকেটীয় ব্যাখ্যা নেই হাবিবুল বাশারের কাছে, ‘স্পিন উইকেটে খেলান (মিরাজকে), এক ম্যাচে রান না পেলেও দ্বিতীয়টায় ঠিক রান করে দেবে। ওর বোলিংটা ধরেন না, যা হোক ও ভালো বোলিং করে। এই যে (গুয়াহাটি স্টেডিয়ামের) ফ্ল্যাট উইকেট, পেস বোলিং ট্র্যাক―ও কিন্তু ঠিক বের হয়ে গেছে। পারবে কি পারবে না এটা নিয়ে সংশয় না থাকা ভালো।

 
কারণ অনেক সময় আন্তর্জাতিক পর্যায়ে স্কিল, টেকনিক ছাপিয়ে যায়―আপনি খেলোয়াড় কেমন, সেই বিষয়টি। অবশ্যই স্কিল গুরুত্বপূর্ণ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এর বাইরে কিছু একটা লাগে। মিরাজের মধ্যে ওটা আছে।’