NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রকাশ্যে এলো ‘অ্যানিমেল’ থেকে রাশ্মিকার লুক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১০ পিএম

রকাশ্যে এলো ‘অ্যানিমেল’ থেকে রাশ্মিকার লুক

আসন্ন ভারতীয় হিন্দি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘অ্যানিমেল’ থেকে অভিনেত্রী রাশ্মিকা মান্দানার চমৎকার লুক প্রকাশ করেছেন নির্মাতারা। প্রকাশিত প্রথম পোস্টারে রাশ্মিকাকে দেখতে অত্যন্ত আকর্ষণীয় লেগেছে। অভিনেত্রী সম্পর্কে নির্মাতারা বলেছেন, “শাড়ি পরাতে রাশমিকাকে দুর্দান্ত লেগেছে। তার মিষ্টি হাসি ও কপালের টিপ অভিনেত্রীর চেহারায় লাবণ্য ফুটিয়ে তুলেছে।

 
” 

 

‘অ্যানিমেল’ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এর আগে ‘অর্জুন রেড্ডির’ দিয়ে তেলেঙ্গু দর্শকদের অভিতূত করেছিলেন এবং পরবর্তীতে সিনেমাটির রিমেক ‘কবির সিং’-এ দিয়ে হিন্দি দর্শকদের বিস্মিত করেছেন। তারই পরিচালনায় ‘অ্যানিমেল’ ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় অ্যাকশন চলচ্চিত্র হতে যাচ্ছে বলেই ধারনা করা হচ্ছে।

1

জানা গেছে, এই মুহূর্তে ‘অ্যানিমেল’-এর  পোস্ট প্রোডাকশনের কাজ চললেও সিনেমাটির প্রচারণার কাজ চলছে পুরোদমে। নির্মাতারা আগে রণবীর কাপুরের প্রথম লুক এবং তারপরে একটি প্রি-টিজার উন্মোচন করেছিলেন।

 
এবার সিনেমাটির নারীপ্রধান চরিত্র রাশ্মিকা মান্দানার চরিত্রের পোস্টার প্রকাশ করা হলো। এতে তাকে রণবীরের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে।

 

২৮ সেপ্টেম্বর ‘অ্যানিমেল’-এর বহুল প্রত্যাশিত টিজার মুক্তি পাবে। প্রযোজক ভূষণ কুমারের প্রযোজনায় প্রধান ভূমিকায় রণবীর কাপুর ও রাশ্মিকা মান্দানা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল এবং তৃপ্তি দিমরি।