NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আজ জো বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০৭:৩০ এএম

আজ জো বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিতব্য ৭৮তম সাধারণ অধিবেশনের প্রথম দিনের উচ্চপর্যায়ের সাধারণ আলোচনা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নৈশভোজে যোগ দেবেন।

একইদিনে সরকারপ্রধান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক এবং কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবাবিষয়ক উচ্চপর্যায়ের পার্শ্ব কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং জানায়, জাতিসংঘ সদরদপ্তরে সিআর-১৬তে স্পেনের প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সভাপতির ‘টুওয়ার্ডস এ ফেয়ার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকেও ভাষণ দেবেন শেখ হাসিনা।

একইদিন শেখ হাসিনা জাতিসংঘ সদরদপ্তরে সিআর-১১তে বাংলাদেশ, অ্যান্টিগা, বারবুডা, ভুটান, চীন, মালয়েশিয়া, চ্যাথাম হাউস ও সূচনা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে চিকিৎসা পরিষেবাভিত্তিক কমিউনিটি ক্লিনিকের একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টেও যোগ দেবেন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।