NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে প্রবাসীদের ফুলেল শুভেচ্ছা


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৮:৪৪ এএম

লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে প্রবাসীদের ফুলেল শুভেচ্ছা

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে যাওয়ার পথে শনিবার (১৬ সেপ্টেম্বর) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যাত্রা বিরতি করেন। এসময় লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম তাঁকে স্বাগত জানান। এসময় লন্ডনে প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিগণ, লন্ডন আওয়ামী লীগ ও যুব লীগের নেতৃবৃন্দ পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ফুল দিয়ে স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক ড. মিসবাহুর রহমান মিসবাহ, লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খান, লন্ডন মহানগর যুবলীগের সহসভাপতি জুবায়ের সেলিম, নর্থ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসান, নিউহ্যাম আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আব্দুল বাছিত, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান প্রমুখ।