NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের শিরোপা জয়


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ পিএম

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের শিরোপা জয়

আর্জেন্টাইন ফুটবলের সুদিন শুরু হয়েছিল কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে হারানোর মধ্য দিয়ে। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ১-০ ব্যবধানে হার মেনেছিল ব্রাজিল। বছর দুয়েক পর সেই একই ব্যবধানে ফাইনাল দেখলো লাতিনের ফুটবল। তবে এবার বিজয়ীর নাম ব্রাজিল। আর সংস্করণেও আছে ভিন্নতা। তবে, তাতে তো আর শিরোপা উৎসব থেমে নেই। অনূর্ধ্ব-২০ লাতিন আমেরিকান ফুটসালে আলবিসেলেস্তেদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলের ছেলেরা।

ভেনিজুয়েলায় অনুষ্ঠিত ফাইনালে দুই দলের লড়াই হয়েছে সমানে সমান। পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়েছে ব্রাজিলের তরুণরা। পেরুকে তো একও ম্যাচেই দিয়েছিল ১৫ গোল। তবে ফাইনালে এসে আর্জেন্টাইনদের তুমুল বাঁধার মুখে পড়তে হয়েছিল তাদের। পুরো আসরে যেখানে ম্যাচপ্রতি ৫ গোল করে এসেছে, সেখানে ফাইনালে গোল পাওয়াই যেন ছিল দুঃসাধ্য। 

শেষ পর্যন্ত অবশ্য গোল এসেছে। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ব্রাজিলই পেয়েছে আরাধ্য এই গোল। আর তাতে রানারআপ হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে আর্জেন্টিনাকে। প্রতিযোগিতায় ৩য় স্থানে থেকে ব্রোঞ্জ মেডেল পেয়েছে কলম্বিয়া। 

কনমেবল অঞ্চলের ১০ দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ থেকে সেরা হয়েই নকআউট পর্বে গিয়েছিল আর্জেন্টিনা। আর গ্রুপ ‘বি’ থেকে সেরা হয়েছিল আসরের সবচেয়ে সফল দল ব্রাজিল। গ্রুপপর্বে আর্জেন্টিনা এক ম্যাচ হারলেও ব্রাজিল ছিল অপরাজিত। আসরটা তারা শেষ করেছে কোন ম্যাচ না হেরেই।