NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

ডিম, পেঁয়াজসহ পাঁচ পণ্যের দাম নির্ধারণ করল সরকার


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫৭ পিএম

ডিম, পেঁয়াজসহ পাঁচ পণ্যের দাম নির্ধারণ করল সরকার

ঢাকা: ডিম, আলু, পেঁয়াজ, চিনিসহ পাঁচ পণ্যের দাম নির্ধারণ করেছে সরকার। এখন থেকে প্রতি পিস ডিম ১২ টাকায় বিক্রি হবে। সেই সঙ্গে দাম নিয়ন্ত্রণে ডিম আমদানিও করা হবে। 

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

বাণিজ্যমন্ত্রী এ সময় ডিমসহ মোট পাঁচ পণ্যের নতুন মূল‍্য ঘোষণা করেন। তিনি বলেন, নতুন মূল‍্য অনুযায়ী প্রতি পিস ডিম ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা, প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা, প‍্যাকেটজাত চিনি ১৩৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা এবং প্রতি কেজি পামওয়েল বিক্রি হবে ১২৪ টাকায়।