NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চতুর্থ দিনেই ‘জওয়ান’-এর আয় ৫০০ কোটি ছাড়াল


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৪:১২ পিএম

চতুর্থ দিনেই ‘জওয়ান’-এর আয় ৫০০ কোটি ছাড়াল

বিশ্বব্যাপী বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ ঝড় থামছেই না। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এই ছবির আয় বেড়েই চলেছে।স্বাভাবিকভাবে কোনো সিনেমা মুক্তির পর ধারাবাহিকভাবে আয়ের পাল্লা কমতে থাকে। কিন্তু ‘জওয়ান’-এর ক্ষেত্রে ঘটেছে বিপরীত কিছুই। মুক্তির প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে এই সিনেমার আয়ের পরিমাণ বেড়েই চলেছে। 

গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ‘জওয়ান’ মুক্তির পর চতুর্থ দিনেই ৫০০ কোটি রুপি আয় ছাড়িয়েছে ছবিটির বক্স অফিস কালেকশন। 

বলিউড মোভি রিভিউজের দেওয়া তথ্য দেখা গেছে, চতুর্থ দিনে ভারতে তিনটি ভাষায় ‘জওয়ান’-এর আয় ৮০ কোটি। এর মধ্যে হিন্দি ভাষায় ৭১ কোটি, তামিল ও তেলেগুতে ৯ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এদিন বিশ্বব্যাপী শাহরুখের ছবির আয় আরও ৬০-৭০ কোটি। 

ফলে চতুর্থ দিনে ‘জওয়ান’-এর মোট আয় দাড়িয়েছে ১৪০-১৫০ কোটি রুপি। বিশ্বব্যাপী ছবিটি মুক্তির চার দিনের মাথায় ৫২৪-৫২৯ কোটি বক্স অফিস কালেকশন করেছে। 

 

এর আগে গত তিনদিনে ‘জওয়ান’ বিশ্বব্যাপী ৩৮০ কোটি রুপি আয় করেছিল। চতুর্থ দিনের আয় সেটি ৫০০ কোটি রুপি ছাড়িয়ে গেল। চার দিন শেষে শুধু ভারতেই এই সিনেমার টিকিট বিক্রির পরিমাণ দাড়িয়েছে ২৮৭ কোটি ৬ লাখ রুপি।

ইতোমধ্যেই বেশ কিছু রেকর্ড ভেঙে ফেলেছে ‘জওয়ান’। বলিউডের সিনেমা হিসেবে সবচেয়ে কম সময়ে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বক্স অফিস কালেকশন করেছেন। অন্যদিকে এক বছরের মধ্যে শাহরুখের পরপর দুটি সিনেমার ৫০০ কোটির বেশি কালেকশন করেছে, যা আর কোনও ভারতীয় তারকার নেই।

এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব শীঘ্রই ভারতীয় সিনেমা ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়বে ‘জওয়ান’। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাজারেও বিশ্বের সব সিনেমার সঙ্গে পাল্লা দিবে এই ছবি।  

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা। যেখানে অভিনয় করেছেন শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতিসহ একাধিক তারকা।