NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

তবুও মাহমুদউল্লাহদের সুযোগ দেখছেন সাকিব


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ১০:৩২ পিএম

তবুও মাহমুদউল্লাহদের সুযোগ দেখছেন সাকিব

মাঠের বাজে পারফর্ম, আর মাঠের বাইরে বিতর্ক। সাকিব আল হাসানের বাংলাদেশ দলের অবস্থা খুব একটা ভাল যাচ্ছেনা বলাই যায়। জাতীয় দলের নতুন মুখের প্রায় সকলেই মোটা দাগে ব্যর্থ হয়েছেন। এমন অবস্থায় বারবারই ঘুরেফিরে আসছে মাহমুদউল্লাহ রিয়াদের প্রসঙ্গ। বিশ্বকাপ কিংবা তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এই ক্রিকেটারকে দলে দেখতে আগ্রহী সকলেই। 

অধিনায়ক সাকিবও যেন সায় দিলেন মাহমুদউল্লাহ ইস্যুতে। গতকাল কলোম্বোতে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, 'সবারই সুযোগ আছে। কারণ আমাদের বেশীরভাগ ক্রিকেটারই এশিয়া কাপ খেলছে। তাদের পর্যাপ্ত বিশ্রাম থাকতে হবে। যারা বিশ্বকাপের দলে নিশ্চিত, আমি মনে করি তাদের বিশ্রামের প্রয়োজন আছে। কারণ সামনে অনেক দিন খেলা, বিশ্বকাপে নয়টি ম্যাচ, প্রস্তুতি ম্যাচ দুটি, অনেক ভ্রমণও করতে হবে।'

 

'আর ইনজুরি আমরা নিতে পারব না। আমাদের বেঞ্চে এমন শক্তিশালী কেউ নেই যে কেউ ইনজুরিতে পড়লে তার জায়গায় সহজেই আরেকজনকে নিতে পারব। তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সবাই যেন ফিট থাকে, সুস্থ থাকে; তাহলে যেন আমরা এভেইলঅ্যাবল ক্রিকেটারদের থেকে সেরা একাদশ বাছাই করতে পারি।'-যোগ করেন সাকিব।

দলের বর্তমান ব্যাটিং অবস্থা নিয়ে অবশ্য চিন্তিত সাকিব, 'আমাদের ইতিহাস নেই বড় টুর্নামেন্টে ভালো করার। যদিও এশিয়া কাপে দু–তিনবার ফাইনাল খেলেছি, তবে জিতলে আরও ভালো হতো। গত ছয় মাসে আমাদের ব্যাটিং খারাপ হচ্ছে। ধারাবাহিকভাবেই নিচের দিকে যাচ্ছে। এটা নিয়ে কাজ করতে হবে। আসলে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু যখনই রিয়েলিটি চেকটা হয়, তখন কিন্তু আমরা ব্যর্থই হয়েছি। এটা ভালো যে বিশ্বকাপের আগে আগে এই টুর্নামেন্টটা হয়েছে। সবাই অবশ্যই চিন্তা করবে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়।'