NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আমি কোনো আইটেম গানে হাজির হইনি : ভাবনা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১২ পিএম

আমি কোনো আইটেম গানে হাজির হইনি : ভাবনা

ছোট পর্দার আলোচিত মডেল ও অভিনেত্রী আশনা হাবীব ভাবনা বর্তমানে একটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। জানা গেছে, ছবির নাম ‘পায়েল’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। সিনেমাটি নির্মাণ করছেন রায়হান খান।

এই সিনেমা প্রসঙ্গে শনিবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন ভাবনা। যেখানে নৃত্যর ভঙ্গিমায় দেখা গেছে তাকে। সেই পোস্টে ভাবনা লিখেছেন, আমি কোন আইটেম গানে হাজির হয়নি। 

 

অভিনেত্রী জানান, আমি একটি সিনেমা করছি ‘পায়েল’ নামে। সিনেমাটির নির্মাতা রায়হান খান। এই সিনেমাটিতে আমি পায়েল চরিত্রে হাজির হব। সিনেমাটির একটি গানে আমি নেচেছি সত্য। একজন নৃত্যশিল্পী হিসেবে অবশ্যই এটা আমার জন্য আনন্দের, যেকোনো সিনেমায় আমি প্রথমবারের মতো নাচতে পারলাম। এর আগে অন্য কোনো সিনেমায় আমাকে নাচতে দেখা যায়নি। তবে এটি আইটেম সং না। আমাদের ছবির শুটিং চলছে। আপনারা সবাই দোয়া করবেন, যাতে ভালোভাবে কাজটি শেষ করতে পারি।

এর আগে এই অভিনেত্রী বলেন, এটা আসলে আইটেম গান না। একটি যৌনপল্লি সিনেমায় পায়েল চরিত্রের জন্য কাজটি করতে হয়েছে। স্ক্রিপ্টে আছে এই গানটি। সিনেমায় আমার যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রের জন্যই এই গানটি শুট করা। আমি মনে করি একজন অভিনয়শিল্পীর কাজ হচ্ছে দর্শকের সামনে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হওয়া। তাই যেকোনো চরিত্র নিয়েই আমি উপস্থিত হতে পারি।

প্রসঙ্গত, ‘পায়েল’ সিনেমায় ভাবনা ছাড়া আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, তারিক আনাম খান শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন তানিয়া আহমেদ।