NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বিমানে ওঠার আগে কুয়েত এয়ারপোর্টে বাংলাদেশির মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৮ এএম

বিমানে ওঠার আগে কুয়েত এয়ারপোর্টে বাংলাদেশির মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের বিমানবন্দরে বাংলাদেশি এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরে অপেক্ষারত অবস্থায় তার মৃত্যু হয়। কুয়েত বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে ফ্লাইটে ওঠার আগেই এক বাংলাদেশি যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরে একজন তদন্তকারী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং মরদেহ সরানোর নির্দেশ দেন।

আরব টাইমস বলছে, বিমানবন্দরে বাংলাদেশি ওই যাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ পরীক্ষার জন্য ফরেনসিক মেডিসিন অফিসে স্থানান্তরিত করা হয়েছে।

অবশ্য মৃত বাংলাদেশি ওই যাত্রীর নাম, বয়স বা অন্যান্য বিবরণ প্রকাশ করা হয়নি এবং তিনি কোথায় যাওয়ার জন্য ফ্লাইটে ওঠার অপেক্ষা করছিলেন সেটিও উল্লেখ করা হয়নি। তবে এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে কুয়েত বিমানবন্দরে এটি দ্বিতীয় কোনও যাত্রীর প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে কুয়েত বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে এক পাকিস্তানি নারী প্রাণ হারিয়েছিলেন। দুঃখজনক এই ঘটনার সময় ওই নারীর স্বামীও তার সঙ্গে ছিলেন।