NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

খেলবেন মেসি, আর্জেন্টিনায় টিকিট উধাও মুহূর্তেই


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৯ পিএম

খেলবেন মেসি, আর্জেন্টিনায় টিকিট উধাও মুহূর্তেই

লিওনেল মেসি খেলবেন বলে কথা! ফুটবলের এই মহাতারকাকে কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চায় না কেউই। গত বছর কাতারে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের পূর্ণতা দিয়েছেন মেসি। অনেকে ভেবেছিলেন এবার হয়তো বুটজোড়া তুলে রাখবেন। কিন্তু আর্জেন্টাইন বিশ্বজয়ী অধিনায়ক জানালেন, যতদিন উপভোগ করবেন খেলা চালিয়ে যেতে চান।

চলতি সপ্তাহে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেপ্টেম্বরে লিওনেল স্কালোনির দল ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। লিওনেল মেসিকে রেখেই আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য ৩২ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের সব টিকিট মাত্র এক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে। গতকালই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এরপরই স্থানীয় সময় সন্ধ্যা ৬টা টিকিট ছাড়া হয় অনলাইনে। ঘণ্টাখানেক পরে যারা টিকিটের খোঁজে ছিলেন তাদের হতাশ হতে হয়েছে।  

 

আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্তালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ সেপ্টেম্বর বিশ্বচ্যাম্পিয়নরা বলিভিয়ার বিপক্ষে নামবে। ওই ম্যাচের ভেন্যু বলিভিয়ার লা পাজের হার্নান্দো সাইলস স্টেডিয়াম।

৩২ সদস্যের ঘোষিত দলে অনূর্ধ্ব-২৩ দলের চার ফুটবলারকে ডেকেছেন স্কালোনি। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি গেরোনিমো রুইয়ি, মার্কোস আকুইনা ও পাওলো দিবালার। এছাড়া বাদ পড়েছেন লো সেলসো ও আলেহান্দ্রো গোমেস।

    আর্জেন্টিনা স্কোয়াড :
    লুকাস বেল্ট্রান, নিকোলাস গঞ্জালেস, লিয়েন্দ্রো পারেদেস, জুয়ান মুসো, লাউতারে মার্টিনেজ, আনহেল কোরেয়া, রদ্রিগো ডি পল, নাহুয়েল মোলিনা, জার্মান পাজেলা, গুইদো রদ্রিগেজ, গঞ্জালো মন্টিয়েল, জুয়ান ফয়েথ, মার্কোস সেনেসি, এমিলিয়ানো মার্টিনেজ, ফাকুন্দো বোনানোত্তি, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, অ্যাক্সেকুয়েল পালাসিওস, ওয়াল্টার বেনিতেজ, আনহেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডি, লিওনেল মেসি, ফ্রাঙ্কো আরমানি, অ্যালান ভেলাস্কো, ব্রুনো জাপেল্লি, থিয়াগো আলমাদা ও লুকাস এসকুইভেল।