NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

আমরা ব্রিকসের বারান্দায় আছি : পরিকল্পনামন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৩, ০৫:২৩ পিএম

আমরা ব্রিকসের বারান্দায় আছি : পরিকল্পনামন্ত্রী

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা ব্রিকসের বারান্দায় আছি। একবারেই তো ঘরে ঢোকা সম্ভব নয়। ধীরে ধীরে আমরা এগোচ্ছি। হয়তো ব্রিকসের সদস্য হব শিগগির।

 

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান বলেন, এখন আমাদের ঋণ নেওয়ার দরজা আগের থেকে বেশি খুলেছে। এখন আমরা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছি। সেখান থেকেও দরদাম করে আমরা ঋণ নিতে পারব।

 

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, আমলাতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী খুশি। সবাই ভালো কাজ করছেন। পাশাপাশি মূল্যস্ফীতি কমানো ও প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, চলমান সব প্রকল্প উচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া যেখান থেকে কম সুদে ঋণ পাওয়া যাবে আমরা সেখান থেকে নেব।