NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

দুই সপ্তাহে ইউক্রেনের ৫৪৬৯ সেনা নিহত, দাবি রাশিয়ার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৫৮ পিএম

দুই সপ্তাহে ইউক্রেনের ৫৪৬৯ সেনা নিহত, দাবি রাশিয়ার

আর্ন্তজাতিক ডেস্ক: যুদ্ধে গত দুই সপ্তাহে ইউক্রেনের লিসিচানস্ক ও সেভেরোডোনেটস্ক এলাকায় সাড়ে পাঁচ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

সোমবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ কথা বলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘সিএনএন’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সের্গেই শোইগু বলেন, গত দুই সপ্তাহ ধরে রুশ বাহিনীর ঘিরে রাখা ইউক্রেনের লিসিচানস্ক এবং সেভেরোডোনেটস্ক শহরেই এ সংখ্যক সেনাসদস্য হারিয়েছে ইউক্রেন।

 

এদিকে ইউক্রেনের লুহানস্ক প্রদেশ দখল করে রাশিয়া এটির নামকরণ করেছে লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর)।


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সর্বশেষ প্রধান ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত শহর লিসিচানস্ক দখলে অংশ নেওয়া রুশ সেনাদের ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি তাদের বীরের মর্যাদা দিয়ে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। এছাড়া তাদের বিশ্রামে পাঠাতে প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

সেভেরোডোনেটস্কের মতো লিসিচানস্ক যেন রুশ সেনারা দখল না করতে পারে, সে জন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানে শক্তঘাঁটি গেড়ে ছিলেন ইউক্রেনীয় সেনারা। এমনকি সেভেরোডোনেটস্কে থাকা সেনাদের লিসিচানস্কে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হয়নি লিসিচানস্কের। সূত্র: সিএনএন