NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৬ পিএম

সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা: সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশনা দেন তিনি। পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। 

মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন বলেন, জাতীয় পেনশন স্কিম চালু হয়েছে, আমাদের বলা হয়েছে যে, ১০ হাজারের বেশি হিসাব হয়ে গেছে এবং লাখেরও বেশি প্রক্রিয়ার মধ্যে আছে।

ঐতিহাসিক উদ্যোগটির বিপক্ষে অনেকেই মিথ্যা প্ররোচণা বা নেতিবাচক প্রচার চালাচ্ছে। সরকার কী করেছে, কী করতে যাচ্ছে, কিভাবে মানুষ উপকৃত হবে- বিষয়টি যাতে জনগণের কাছে উপস্থাপন করা হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জনগণ যেন জেনে, শুনে ও বুঝে, কোনো রকম কোনো প্ররোচনা বা উসকানি বা অপপ্রচারে প্রভাবিত না হয়, সেক্ষেত্রে সবাইকে নজর রাখতে বলেছেন।

 

মন্ত্রিপরিষদসচিব আরো বলেন, কেউ যদি সর্বজনীন পেনশন নিয়ে কোনো প্রশ্ন করেন, তার উত্তর দেওয়ার জন্য নির্দেশনা নিয়েছেন।

তথ্য মন্ত্রণালয় থেকে একটা প্রচারের ব্যবস্থা নেওয়া হবে। যাতে এটা ব্যাপক প্রচার পায় এবং যাতে জনগণ সচেতন হয়।

 

যারা অপপ্রচার চালাবে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এই প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদসচিব বলেন, এটা নিয়ে আলাদা কোনো নির্দেশ দেওয়ার দরকার নেই।

গত ১৭ আগস্ট এ কর্মসূচির ছয়টি স্কিমের মধ্যে চারটি স্কিম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাকি দুটি পরে চালু করা হবে। এর মধ্যে ‘প্রবাস’ স্কিমটি প্রবাসীদের জন্য। ‘প্রগতি’ স্কিম চালু করা হয়েছে বেসরকারি চাকরিজীবীদের জন্য।