NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঢাকাই সিনেমায় কাজের অনুমতি পেলেন সায়ন্তিকা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১২ পিএম

ঢাকাই সিনেমায় কাজের অনুমতি পেলেন সায়ন্তিকা

চলতি মাসের শুরুতেই খবর চাউর হয়, ঢাকাই সিনেমায় অভিনয় করবেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কলকাতার সংবাদমাধ্যমকে এ নায়িকা জানিয়েছিলেন, ছবিটি নিয়ে কথাবার্তা চলছে। এবার পেলেন কাজ করার অনুমতি।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সায়ন্তিকাকে। সেখানে উল্লেখ আছে, রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মো. মনিরুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। নির্মাণ হবে পুরোপুরি বাণিজ্যিক ধারায়। ভিসাসংক্রান্ত জটিলতায় এখনো বাংলাদেশে আসতে পারেননি নায়িকা। ভিসা নিশ্চিত করা গেলেই নতুন করে শুটিং শিডিউল করা হবে। 

সূত্রমতে, সায়ন্তিকার সঙ্গে ইতোমধ্যে চুক্তি হয়ে গেছে। ওয়ার্ক পারমিটের তারিখ অনুযায়ী শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু নায়িকার ভিসাসংক্রান্ত জটিলতার কারণে শুরু হতে দেরি হচ্ছে। তিনি আরও জানান, এ সিনেমায় সায়ন্তিকার সঙ্গে জায়েদ খানের অভিনয় করার কথা। সবকিছু চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

শুরু থেকেই এ সিনেমায় জায়েদ খানের নাম শোনা গেলেও বিষয়টি স্বীকার করেননি অভিনেতা। এমন কিছু হলে নিজেই জানাবেন বলেছিলেন। গতকাল (বৃহস্পতিবার) দুবাই থেকে ফিরে বিমানবন্দরে নতুন সিনেমার ঘোষণার কথা বলেন। হতে পারে এটিই তার নতুন সিনেমা। আপাতত অফিসিয়াল ঘোষণার অপেক্ষায়।