NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

প্রোটিয়া নারী ক্রিকেটাররা ছেলেদের সমান ম্যাচ ফি পাবেন


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩১ এএম

প্রোটিয়া নারী ক্রিকেটাররা ছেলেদের সমান ম্যাচ ফি পাবেন

স্পোর্টস ডেস্ক:  দক্ষিণ আফ্রিকায় ছেলেদের মতো মেয়েরাও সমান ম্যাচ ফি পেতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। 

এছাড়া ঘরোয়া ক্রিকেটে ৬টি দল নিয়ে নতুন একটি কাঠামোও গঠন করতে যাচ্ছে সিএসএ। সেই ধারায় এবার মেয়ে ক্রিকেটারদেরকে ছেলেদের সমান ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকার ক্রিকেট। এছাড়া আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে কার্যকর হবে এই সিদ্ধান্ত।

গত ফেব্রুয়ারিতে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বেশ সফলতার সাথে আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। যা ক্রিকেট বিশ্বে সকলের নজরেই এসেছিল তাদের সাফল্য। এবার যেন সেই সাফল্যের পুরস্কারই পেতে যাচ্ছেন দেশটির নারী ক্রিকেটাররা।

 

এছাড়া ঘরোয়া ক্রিকেটের জন্য ১৬ দলের টুর্নামেন্টে ছয় দল খেলবে প্রথম স্তরে, বাকি দশ দল থাকবে দ্বিতীয় স্তরে। ৬ দল ১১ জন ক্রিকেটারকে চুক্তির আওতায় আনতে পারবে। নিয়োগ দিতে পারবে একজন প্রধান কোচ, কোচিং স্টাফে আরও চারজনকে নিতে পারবে দলগুলো, যেখানে দুইজন থাকবেন মহিলা।