NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এবার জ্যাকুলিনের জায়গা দখল করলেন নোরা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:১৪ এএম

এবার জ্যাকুলিনের জায়গা দখল করলেন নোরা

বিনোদন ডেস্ক: বিতর্কিত সুকেশ চন্দ্রশেখরের আর্থিক কেলেঙ্কারির মামলায় জড়িয়ে এখনো দ্বন্দ্ব চলছে দুই বলিউড সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির মধ্যে। সে মামলা থেকে নোরা অব্যাহতি পেলেও জ্যাকলিন সে ঝামেলা থেকে বের হতে পারেননি। এরইমধ্যে জ্যাকলিনকে আরেকটি ধাক্কা দিলেন নোরা। জ্যাকলিনের একটি চলচ্চিত্র ছিনিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।

আসন্ন চলচ্চিত্র ‘ক্র্যাক : জিতেগা তোহ জিয়েগা’তে কাজ করার কথা ছিল জ্যাকলিনের। কিন্তু সর্বশেষ তথ্য অনুসারে, বলিউডের এই নায়িকাকে সরিয়ে সিনেমাটিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন নোরা। এই সিনেমায় আরো কাজ করবেন বিদ্যুৎ জাম্মওয়াল এবং অর্জুন রামপাল। ‘ক্র্যাক’ প্রযোজনার দায়িত্ব টি-সিরিজের হাতে যেতেই হয়ে গেল এই বদল! কারণ টি সিরিজের পোস্টার গার্ল নোরা ফাতেহি। তাই নোরাকেই সিনেমাটিতে রাখতে যাচ্ছেন প্রযোজনা সংস্থা।

২০২২ সালে অক্টোবরে পোল্যান্ডে ‘ক্র্যাক’-এর শুটিং শুরু করে দিয়েছিলেন জ্যাকলিন। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আইনি মামলায় জড়ানোর পর এটাই ছিল জ্যাকলিনের প্রথম কাজ। প্রথম দিকে এই সিনেমার প্রযোজনার দায়িত্বে ছিল অভিনেতা বিদ্যুৎ জাম্মওয়ালের প্রযোজনা সংস্থা ‘অ্যাকশন হিরো ফিল্মস’। তবে টি-সিরিজের হাতে ক্ষমতা হস্তান্তর হতেই বাদ পড়ে গেলেন জ্যাকলিন! এ বিষয়ে এখনো মুখ খুলেননি জ্যাকলিন।

 

সূত্র : বলিউড হাঙ্গামা।