NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ডেনমার্কে শপিং মলে হামলা: হামলাকারী সম্পর্কে যা জানিয়েছে পুলিশ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:২৮ এএম

ডেনমার্কে শপিং মলে হামলা: হামলাকারী সম্পর্কে যা জানিয়েছে পুলিশ

আর্ন্তজাতিক ডেস্ক: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে শপিং মলে বন্দুক হামলার ঘটনায় তিন জন নিহত হয়েছে। ওই হামলাকারী মানসিক সমস্যায় ভুগছে বলে জানিয়েছে ডেনমার্ক পুলিশ।

সোমবার পুলিশ বলেছে, ‘সন্দেহভাজন একজন মানসিক রোগে আক্রান্ত, এর বাইরে আপাতত আমরা আর কোন মন্তব্য করতে চাই না।’

পুলিশের দাবি, হামলাকারী এলোপাতারি গুলি চালিয়েছে, তিনি আসলে কোন লিঙ্গ বা নির্দিষ্ট কোনও লক্ষ্যবস্তুতে হামলা চালাননি।

 

হামলাকারী একাই হামলা চালিয়েছে বলেও দাবি করেছে পুলিশ।

রবিবার বিকেলে শপিং মলে হামলার ঘটনায় তখনই এক সন্দেহভাজনকে আটক করা হয়। জানানো হয় তার বয়স ২২ বছর এবং তার কাছ থেকে রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।


সূত্র: আল জাজিরা