NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৩, ০৩:৫৫ পিএম

আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা: আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি। পরে ২৪ আগস্ট ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

১৯৪৪ সালের ৭ জুলাই কিশোরগঞ্জের ভৈরবে জন্মগ্রহণ করেন আইভি রহমান।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুুর রহমানের স্ত্রী ছিলেন তিনি। তাঁদের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং দুই মেয়ে তানিয়া ও ময়না। ১৯৭১ সালে আইভি রহমান মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৫ সালে মহিলা আওয়ামী লীগ সদস্য এবং ১৯৮০ সালে মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি।
 

 

আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৯টায় বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। এ কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতারা অংশ নেবেন। এ ছাড়া ভৈরবে নানা কর্মসূচি পালন করা হবে। 

উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও আইভি ভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শহীদ বেগম আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৪টায় আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া রাজধানীর গুলশানে আইভি টাওয়ারে তাঁর বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।