NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যৌথভাবে গাড়ি উৎপাদনে যাবে ইরান-তুরস্ক-রাশিয়া


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৯ পিএম

যৌথভাবে গাড়ি উৎপাদনে যাবে ইরান-তুরস্ক-রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: ইরান, তুরস্ক ও রাশিয়া খুব শিগগিরি যৌথভাবে গাড়ি উৎপাদন করতে পারে। এ বিষয়ে এরইমধ্যে বেসরকারি শিল্পখাত থেকে তিন দেশের সরকারের কাছে প্রস্তাব দেয়া হয়েছে। বিষয়টির সঙ্গে সম্পর্ক রয়েছে- ইরানের এমন একজন ব্যবসায়ী এ তথ্য দিয়েছেন।

ইরানের গাড়ির যন্ত্রাংশ নির্মাণকারী অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মাদ রেজা নাজাফি মানেশ রোববার বলেন, তুর্কি শিল্প-কারখানা থেকে প্রথম এ ধারণা সামনে আনা হয়। যৌথভাবে গাড়ি নির্মাণ করার জন্য তারা ইরান ও রাশিয়ার সঙ্গে একটি কনসোর্টিয়াম প্রতিষ্ঠার কথা বলেছে। রাশিয়া এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

রেজা নাজাফি মানেশ বলেন, “তিন দেশের শিল্প বিষয়ক কর্মকর্তাদের কাছে এই প্রস্তাব পেশ করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি তিন দেশের এই সম্ভাবনা বাস্তবে রূপ দেয়ার ক্ষমতা আছে।” তিনি বলেন, যন্ত্রাংশ নির্মাণ করার বিষয়ে তুরস্কের হাতে সক্ষমতা রয়েছে।

অন্যদিকে, ইরান ও রাশিয়ার কাছে রয়েছে গাড়ির নকশা ও উৎপাদন প্লাটফর্ম। এগুলো ব্যবহার করে তিন দেশই লাভবান হতে পারে।

ইরানের এ ব্যবসায়ী নেতা বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ার পর গাড়ি সরবরাহ ঠিক রাখতে ইরান ও তুরস্কের মতো দেশকে খুঁজছে। তিন দেশ যৌথভাবে গাড়ি উৎপান করলে আরো একটি লাভ হবে, সেটি হলো যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করা যাবে।