NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ভারতের নির্বাচনে কাজ করবেন শচীন


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩৩ পিএম

ভারতের নির্বাচনে কাজ করবেন শচীন

ভারতের ক্রিকেটে কিংবদন্তীর অভাব নেই। তবে ভারতের জার্সিতে সেরাদের সেরার প্রশ্নে যে শচীন টেন্ডুলকার এগিয়ে থাকবেন তাতে সন্দেহ নেই। ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক শচীনের জনপ্রিয়তা আকাশচুম্বী। আর সেই জনপ্রিয়তাকেই এবার কাজে লাগাতে চাইছে ভারতের নির্বাচন কমিশন।

২০২৪ সালে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন কমিশনের চাওয়া, আসন্ন এই  জাতীয় নির্বাচনে আরও বেশি মানুষ ভোট দিতে এগিয়ে আসুক। বিশেষ করে তরুণ ও নতুন ভোটাররা যেন ভোটপ্রদানকে নিজেদের ‘অধিকার’ মনে করেন, সেটি নিশ্চিত করতে চায় কমিশন। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে শচীন টেন্ডুলকারের দ্বারস্থ হয়েছে তারা।

জানা যায়, তিন বছরের চুক্তিতে ভারতের নির্বাচন কমিশনের ‘নির্বাচন আইকন’ হিসেবে কাজ করবেন লিটল মাস্টার। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছেন টেন্ডুলকার। চুক্তির অধীনে ক্রিকেট কিংবদন্তি ভারতীয় ভোটারদের ভোট দেওয়ার ব্যাপারে সচেতন করবেন। তরুণ ভোটাররা যেন ভোটকেন্দ্রে এসে নিজেদের নাগরিক অধিকার চর্চা করতে পারেন, সে ব্যাপারে প্রচারণায় অংশ নেবেন টেন্ডুলকার। 

 

বিষয়টি নিশ্চিত করে ভারতীয় নির্বাচন কমিশন এক বিবৃতিতে বলেছে, ‘টেন্ডুলকার ভারতের জাতীয় আইকন। তরুণ প্রজন্মের মধ্যে তাঁর প্রভাব অতুলনীয়। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তরুণ ভোটারসহ সাধারণ মানুষকে আরও বেশি সংখ্যায় ভোটকেন্দ্রে আনার ব্যাপারে ভূমিকা রাখবেন।’

এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আইকন করা হয়েছিল ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এ ছাড়া অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ও আমির খানকেও সেবছর আইকনের দায়িত্ব দেওয়া হয়েছিল।