NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

জেনিথ ফার্মার অ্যান্টিবায়োটিক ‘ন্যাপ্রোক্সেন প্লাস’ উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:১৮ এএম

জেনিথ ফার্মার অ্যান্টিবায়োটিক ‘ন্যাপ্রোক্সেন প্লাস’ উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ

ঢাকা: মানহীন হওয়ায় দেশে উৎপাদিত জেনিথ ফার্মার অ্যান্টিবায়োটিক ন্যাপ্রোক্সেন প্লাস উৎপাদন, বিক্রি, মজুদ নিষিদ্ধ করেছে হাইকোর্ট। ২২ আগস্ট, মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা যায়, উৎপাদিত ন্যাপ্রোক্সেন প্লাস ৫০০+২০ ট্যাবলেট মানহীন। চলতি বছরের ২২ মে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি (এনসিএল), মহাখালী ঢাকা এই ওষুধকে মানহীন ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে ৫ জুন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। জেনিথ ফার্মা থেকে সেই নোটিশের জবাব দেয়া হয়, যা গ্রহণযোগ্য নয়।

মান-বহির্ভূত বা মানহীন ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ ঔষধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৭ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ধারা অনুসারে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লাইসেন্সভুক্ত ওষুধ ন্যাপ্রোক্সেন প্লাস ৫০০+২০ রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা হলো। রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা ঔষধটি উৎপাদন, বাজারজাত, সংরক্ষণ, বিতরণ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। ঔষধটি জনস্বাস্থ্যের নিরাপত্তার জন্য নিজস্ব চ্যানেলে বাজার থেকে প্রত্যাহার করে অধিদফতরকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।