NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কাছে মোমেনের শোকবার্তা


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৪:৩৬ পিএম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কাছে মোমেনের শোকবার্তা

ঢাকা: ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ড. মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে পাঠানো এক শোক বার্তায় বলেন, ‘ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস এবং একটি মন্দির ভেঙে পড়াসহ মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’

বন্যায় ভারত সরকারের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা এবং সহায়তা কার্যক্রমের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার চিরশান্তির জন্য আমরা প্রার্থনা করছি এবং শোকসন্তপ্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সমবেদনা জানাচ্ছি। এ ছাড়া মন্দিরে আটকে পড়া ভক্তদের নিরাপদে উদ্ধার এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

 

ভারতের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে ড. মোমেন বলেন, আমরা আন্তরিকভাবে আশা করি ভারত শিগগিরই প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবে।