NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জনপ্রিয়তায় টেলর সুইফটকে টপকে গেলেন অরিজিৎ


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২৪ এএম

জনপ্রিয়তায় টেলর সুইফটকে টপকে গেলেন অরিজিৎ

একজন মার্কিন পপ সংগীত তারকা, অন্যজন ভারতীয় প্লেব্যাক গায়ক। গানের দুনিয়ায় দুজনেরই জনপ্রিয়তা ঈর্ষণীয়। সম্প্রতি জনপ্রিয়তার নিরিখে বিশ্বখ্যাত গায়িকা টেলর অ্যালিসন সুইফটকে ছাড়িয়ে গেলেন ভারতের জনপ্রিয় সংগীত তারকা অরিজিৎ সিং।

বিশ্বজুড়ে গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। গান শোনার পাশাপাশি ওই প্ল্যাটফর্মে পছন্দের শিল্পীদের ‘ফলো’ করতে পারেন শ্রোতা ও অনুরাগীরা। সেই অনুরাগী সংখ্যার নিরিখেই টেলর সুইফটকে টেক্কা দিয়েছেন অরিজিৎ সিং। শুধু টেলর সুইফটকেই নয়, হলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়ে গিয়েছেন অরিজিৎ।

স্পটিফাইয়ে এখন তার অনুরাগীর সংখ্যা ৮ কোটি ৬০ লাখেরও বেশি। যেখানে টেলর সুইফটের অনুরাগীর সংখ্যা ৭ কোটি ৯০ লাখের কাছাকাছি। স্পটিফাইয়ে জনপ্রিয়তার নিরিখে এখন তালিকার শীর্ষে রয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। তার অনুরাগী সংখ্যা ১১ কোটি ৩০ লাখের বেশি। দ্বিতীয় স্থানেই রয়েছেন পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে, যার অনুরাগী সংখ্যা প্রায় ৯ কোটি ১০ লাখ। তারপরেই স্থান বিশ্বখ্যাত বাঙালি গায়ক অরিজিতের।

আপাতত নিজের ষষ্ঠ ওয়ার্ল্ড ট্যুর ‘দ্য এরাজ ট্যুর’-এ ব্যস্ত রয়েছেন টেলর সুইফট। চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হয়েছে সেই ট্যুর। আগামী বছরের ১৭ আগস্ট শেষ হতে চলেছে তা। অন্যদিকে সম্প্রতি প্রকাশ পেয়েছে অরিজিতের কণ্ঠে ‘জওয়ান’ সিনেমার নতুন গান ‘চালেয়া’। যেটিতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।