NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আয়ুষ্মানের পরনে লেহেঙ্গা, কোমর অবধি লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৪৮ এএম

আয়ুষ্মানের পরনে লেহেঙ্গা, কোমর অবধি লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক

এতদিন শুধু কণ্ঠই শুনছিলেন সবাই। অবশেষে প্রকাশ্যে এলেন তিনি। সব আড়ালে সরিয়ে আগমন হয়েছে ‘ড্রিম গার্ল’ পূজার; যে চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। 

এ সিনেমা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে রীতিমতো হইচই পড়ে গেছে। এ সিনেমায় আয়ুষ্মানের যে লুক দেখা গেছে তাতে দেখা যাচ্ছে- তার পরনে লেহেঙ্গা, কোমর অবধি লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক। এ দেখে অবাক অনেকেই। এই সিনেমার প্রথম অংশে দর্শক শুধুই পূজার কণ্ঠ শুনেছিল। এ বার পূজার চরিত্রে নারীবেশে আয়ুষ্মান দেখবেন দর্শক। 

এত দিনে বহু বহু চরিত্রে দর্শক দেখেছেন আয়ুষ্মানকে। তবে পূজার চরিত্রে অভিনয়ের জন্য কিছুটা দোটানাতেই ছিলেন নায়ক। বুঝতে পারছিলেন না, পূজার লুকে আদৌ তাকে মানাবে কি না। তবে লুক সেট হওয়ার পর নিজের টিমের কাছেও বেশ কিছু ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলেন। তার স্ত্রী তাহিরা কাশ্যপও প্রশংসা করেছিলেন। যা অনেকটাই আত্মবিশ্বাস জুগিয়েছিল নায়ককে।

পূজার চরিত্রে নিজেকে সাজিয়ে তোলা খুব একটা সহজ ছিল না আয়ুষ্মানের পক্ষে। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, লখনউয়ের তীব্র দাবদাহে এত মেকআপ, ভারী পোশাক পরে শুটিং করা সহজ ছিল না। বুঝতে পারছিলাম যে, মুখের মেকআপ গলে পড়ছে। ওই সব পোশাক পরাও বেশ কঠিন ছিল। অনেক বার মেকআপ ঠিক করতে হয়েছে। 

তবে দর্শকের ইচিবাচক মন্তব্যে খুশি অভিনেতা। আগে ‘ড্রিম গার্ল’ নায়কের বিপরীতে ছিলেন অভিনেত্রী নুসরাত ভারুচা। তবে সিক্যুয়েলে আয়ুষ্মানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে।