NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

জীবন যন্ত্রণায় ভুগছেন খালেদা জিয়া: রিজভী


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৩০ এএম

জীবন যন্ত্রণায় ভুগছেন খালেদা জিয়া: রিজভী

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার আজ জীবন যন্ত্রণায় ভুগছেন। তার মুক্তির জন্য আমরা তেমন কিছুই করতে পারিনি। আমাদের আরও কাজ করতে হবে। 

বৃহস্পতিবার ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দলটির চেয়ারপারসনের সুস্থতা কামনায় জিনজিরা বিএনপির কার্যালয়ে এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে তিনি ঢাকা জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেরানীগঞ্জ এলাকায় লিফলেট বিতরণ করেন।

 

রিজভী আহমেদ বলেন, বেগম খালেদা জিয়াকে সরকার টার্গেট করেছে। কারণ যারা বাংলাদেশকে নতজানু করতে চায়, যারা বাংলাদেশকে গণতন্ত্রহীন করতে চায়। তারা বেগম জিয়াকে সহ্য করবে কেন? এ কারণে তাদের প্রভুদের দিয়ে তাদের প্রতিনিধিদের দিয়ে জোর করে ক্ষমতায় বসে একটা স্বৈরাচারী শাসনের মাধ্যমে আদালতকে নিয়ন্ত্রণ করে মিথ্যা মামলার রায় দিয়ে তাকে বন্দি করে রাখা হয়েছে।