NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৫৫ দিন হেঁটে দেখা করতে এলেন ভক্ত, মানবিকতা দেখালেন রজনীকান্ত


খবর   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৫, ০৩:৫০ এএম

৫৫ দিন হেঁটে দেখা করতে এলেন ভক্ত, মানবিকতা দেখালেন রজনীকান্ত

ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্তের ছবির ‘জেলার’র প্রিমিয়ার হয় ১০ জুলাই। তার এই ছবি নিয়ে আলোড়ন এমন পর্যায়ে পৌঁছায় যে চেন্নাই, বেঙ্গালুরুর বেশ কিছু অফিসও ছুটি দিয়ে দেওয়া হয়।

অবাক করা বিষয় হলো, ছবি মুক্তির একদিন আগে রজনীকান্ত চলে যান হিমালয়ে। উদ্দেশ্য– এক সপ্তাহের লম্বা আধ্যাত্মিক ভ্রমণ। ঋষিকেশ, দ্বরকা, বদ্রিনাথ ওবং বাবাজি কেভ ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তার। সেখানেই তার সঙ্গে দেখা করতে ৫৫ দিন হেঁটে এসেছেন এক ভক্ত। ওই ভক্তের সঙ্গে মানবিকতা দেখিয়েছেন অভিনেতা, যা ইতোমধ্যে ভাইরাল।

ধারণা করা হচ্ছে, দক্ষিণের এই সুপারস্টার প্রথমে স্বামী দয়ানন্দ সরস্বতী আশ্রমে গিয়ে গুরুদের আশীর্বাদ নেন। সেখানে আধ্যাত্মিক বক্তৃতা শোনার পর রজনী নিজেও ভাষণ দেন, যার ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সেখান থেকে সোজা চলে যান বদ্রিবনাথ। পুজো দেন বাবা বিশ্বনাথকে। শুধু তাই নয়, প্রায় দুই ঘণ্টার বেশি পথ হেঁটে মহাবতার বাবাজি গুহায় পৌঁছান, যেখানে তিনি ধ্যানে মগ্ন হন।

রজনীকান্ত এসময় এক যুবকের সঙ্গেও দেখা করেন, যে তার সঙ্গে দেখা করতে চেন্নাই থেকে থেকে প্রায় ৫৫ দিন হেঁটে আসেন উত্তরাখণ্ডে। সেই ছেলেকে আর্থিক সাহায্যও করেন তিনি। সঙ্গে ঠান্ডার মধ্যে গাছের নিচে ঘুমানো ছেলেটিকে নিয়ে যান এক সন্ন্যাসীর গুহায়, নিরাপদ আশ্রয়ে।