NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘গদর ২’তে ইতিহাসের পুনরাবর্তন, দুদিনে আয় কত?


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৬:১৯ পিএম

‘গদর ২’তে ইতিহাসের পুনরাবর্তন, দুদিনে আয় কত?

২০০৩ সালে বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছিল ‘গদর: এক প্রেম কথা’।  সানি দেওল আর আমিশা পাটেলের সিনেমাটি তখন রেকর্ড গড়েছিল। ২০ বছর পর গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে নতুন সিকুয়েল ‘গদর ২’। ১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট নিয়ে নির্মিত সিনেমাটিতে ইতিহাসের পুনরাবর্তন হয়েছে।

এদিকে ‘গদর ২’ নির্মাণের ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে উন্মাদনার কমতি ছিল না। সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছিল টিজার আর ট্রেলার। 

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, মুক্তির প্রথম দিনে গদর-২ আয় করে ৪০ কোটি। আর দ্বিতীয় দিনে তা বেড়ে হয় ৪৭.৩ কোটি। এতে প্রথম দুদিনে সানি দেওলের এ ছবিটির আয় হয়েছে ৮৭.৩ কোটি। সপ্তাহ শেষে হয়তো তা ১২০ কোটির ঘর ছুবে। 

এদিকে গদরের সঙ্গে একই দিন মুক্তি পেয়েছে ‘ওএমজি ২’। অক্ষয়ের ছবিটির দুদিনের আয় ১৯ কোটির থেকে সামান্য বেশি। 

১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্টে ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘গদর ২’। এ সিকুয়েলও তারা আর সাকিনাকে নিয়ে। পাকিস্তানের সেনার হাতে প্রেম ঘটিত কারণে বন্দি তাদের একমাত্র ছেলে জিত্তে ওরফে চরণজিৎ। আর ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে আনতে পাশের দেশে ফের পা রাখে তারা সিং। এর আগের সিকুয়েলে গিয়েছিল বউকে আনতে। এবার ছেলেকে। সানি আর আমিশা ছাড়াও গদর ২-তে আরও অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা।