NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

ইয়েমেনে বাংলাদেশিসহ পাঁচজনের মুক্তিতে জাতিসংঘ মহাসচিবের সন্তোষ


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৫, ০৭:০৬ এএম

ইয়েমেনে বাংলাদেশিসহ পাঁচজনের মুক্তিতে জাতিসংঘ মহাসচিবের সন্তোষ

ইয়েমেনে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে অপহরণের শিকার হওয়া বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনামসহ জাতিসংঘের পাঁচ কর্মকর্তা মুক্ত হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাকি চারকর্মকর্তা ইয়েমেনের নাগরিক।

শুক্রবার এক বিবৃতিতে এ সন্তোষ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।
   
পাঁচ কর্মকর্তা মুক্ত হওয়ার বিষয়টি জানতে পেরে আনন্দিত হয়েছেন বলে উল্লেখ করে বিশ্ব সংস্থাটির মহাসচি বলেন, ‘আশা করছি তারা সবাই সুস্থ আছেন। স্বস্তি পেয়েছি—তাদের পরিবারের উদ্বেগের অবসান হলো।’

বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, অপহরণ একটি অমানবিক ও বড় অপরাধ। দেশটিতে এখনও যারা বন্দী ও অপহরণের শিকার আছেন তাদের ও পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গুতেরেস।

এদিকে ইয়েমেনে জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়ক ডেভিড গ্রাসলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেন। ইয়েমেন সরকারসহ যারা কর্মীদের মুক্তি নিশ্চিত করতে সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি।

গত বছরের ১১ ফেব্রুয়ারি জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনামসহ পাঁচজনকে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্যরা অপহরণ করে। তার মুক্তিপণ বাবদ তিন মিলিয়ন মার্কিন ডলার দাবি করে আল কায়েদা। দেড় বছর পর আল-কায়েদার জিম্মিদশা থেকে মুক্ত হয়ে গত ৯ আগস্ট দেশে ফিরেছেন সুফিউল।

সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারপন্থী বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে গত আট বছরেরও বেশি সময় ধরে তীব্র লড়াই চলছে। এরপর থেকে দেশটি রাজনৈতিক ও মানবিক সঙ্কটের মুখোমুখি হয়। বর্তমানে দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ সাধারণ মানুষ (২১ মিলিয়ন) মানবিক সঙ্কটের মধ্যে রয়েছে। তাদের সুরক্ষাদিতে জাতিসংঘ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করছে বলে বিবৃতে জানানো হয়।