NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

সর্বনিম্ন বেতন ২৫ হাজার টাকা চান গার্মেন্টস শ্রমিকরা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:১৯ এএম

সর্বনিম্ন বেতন ২৫ হাজার টাকা চান গার্মেন্টস শ্রমিকরা

সর্বনিম্ন মজুরি ২৫ হাজার টাকা ও সোয়েটারের পিসরেট নির্ধারণসহ সব গ্রেডের মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা।

শুক্রবার (১১ আগস্ট) প্রেস ক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এসব দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বাসা ভাড়াসহ সব কিছুর ভাড়া বাড়ায় গার্মেন্টস শ্রমিকরা দুর্বিষহ জীবন যাপন করছেন। তাই অবিলম্বে গার্মেন্টস শ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। পাশাপাশি বেসিক ৬৫ শতাংশে নিচে করা যাবে না। বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ এবং ৭টি গ্রেডের পরিবর্তে ৫টি গ্রেড করতে হবে।

এ সময় আগামী এক মাসের মধ্যে মজুরি ঘোষণা না করা হলে এবং দাবি আদায়ে সরকারের কার্যকর উদ্যোগ দেখা না গেলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, উপদেষ্টা আব্দুল্লাহ আল ক্বাফি রতন, সহ-সভাপতি জলি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন প্রমুখ।