NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সুফিউল আনাম


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৭ এএম

প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সুফিউল আনাম

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সপরিবার সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনাম।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেন এ কে এম সুফিউল আনাম। এ সময় সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ উপস্থিত ছিলেন। 

আল-কায়েদার হাতে ১৮ মাস বন্দি থাকার পর প্রধানমন্ত্রীর নির্দেশে এনএসআই তাঁকে উদ্ধার করে।

সুফিউল আনাম গতকাল বুধবার (৯ আগস্ট ২০২৩) বিকেলে দেশে ফিরেছেন।